"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাথরখনিতে বিস্ফোরণ ঘটে মৃত ৮

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ গভীর রাতে কর্ণাটক রাজ্যের শিবমোগা এলাকায় একটি পাথরখনিতে শক্তিশালী বিস্ফোরণের জেরে প্রায় ৮ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনুমান করা হচ্ছে নিহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের তীব্রতার প্রভাবে নিকটবর্তী চিকমাগালুর ও দাভানগেরে এলাকাও কেঁপে ওঠে।

খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা যায়, এই বিস্ফোরণে যারা মারা গেছেন তারা একটি ট্রাকে করে বিস্ফোরক নিয়ে পাথরখনির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই বিস্ফোরণের পর ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু অবিস্ফোরিত ডিনামাইট অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত বিস্ফোরণের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।ফলে এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে ডাকা হয়েছে এবং গোটা এলাকা পুলিশবাহিনীকে দিয়ে মোতায়ন করে রাখা হয়েছে।

এই দুর্ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “কর্ণাটকের শিবমোগায় যে প্রাণহানি ঘটেছে সেই খবরে আমি অত্যন্ত ব্যথিত। আমার পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তরফ থেকে যাবতীয় সহযোগীতার আশা রাখব”।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031