"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা খনিতে ধস নেমে প্রাণ হারালেন ৭ জন শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের বস্তার জেলার জগদলপুর থেকে ১২ কিলোমিটার দূরে নগরনার থানার মালগাঁওয়ের অদূরে চুনাপাথরের খনিতে হঠাৎ করে হুড়মুড়িয়ে ধস নেমে চাপা পড়ে মৃত্যু হয়েছে প্রায় ৭ জন শ্রমিকের।

যার মধ্যে ছয় জন মহিলা। এই ঘটনার পরই এলাকাবাসীরা ছুটে এসে ধস সরিয়ে দু’জনকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।


এছাড়া বেশ কিছু শ্রমিক ভেতরে আটকে পড়েছেন। পুলিশ ও উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এরপর আর্থ মুভার (জেসিবি) যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। এর পাশাপাশি আটক থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930