"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লিফ্‌ট আছড়ে মৃত্যু হলো ৭ জন শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মহারাষ্ট্রের ঠাণে শহরের বালকুম এলাকায় রানওয়াল কমপ্লেক্স নামের একটি চল্লিশ তলার বহুতল থেকে তিন তলার বেসমেন্টে লিফ্‌ট আছড়ে মৃত্যু হয়েছে ৭ জন শ্রমিক। মৃতরা হলো ২১ বছর বয়সী রূপেশকুমার দাস, ২১ বছর বয়সী সুনীলকুমার দাস, ৩২ বছর বয়সী মহেন্দ্র চৌপল, ৩৫ বছর বয়সী মিথিলেশ, ৩৮ বছর বয়সী কারিদাস, ৪৭ বছর বয়সী হারুন শেখ। আর এক জনের পরিচয় আপাতত জানা যায়নি।

সূত্রের খবর, বহুতলের ছাদের উপর ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল। দুর্ঘটনার সময় লিফ্‌টের ভিতর সাত জন শ্রমিক উপস্থিত ছিলেন। কিন্তু আচমকা দড়ি ছিঁড়ে লিফ্‌টটি বেসমেন্টে আছড়ে পড়তেই সাত জন শ্রমিকই মারা যান। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন গুরুতর আহত হয়েছেন।


মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইটারে লেখেন, ‘‘ঠাণের এই দুর্ঘটনা খুব ভয়াবহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31