"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভিন্ রাজ্যে আলু পাচার করতে গিয়ে গ্রেফতার ৭ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ বঙ্গে আলুর দাম আগুনছোঁয়া। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আলু চোরা পথে বাইরের রাজ্যে পাচার হচ্ছে। এবার ঝাড়খণ্ডে আলু পাচার করার সময় পুলিশ আলু বোঝাই তিনটি লরি আটক করলো।

পুলিশ সূত্রে খবর, গতকাল মানবাজার বান্দোয়ান রাস্তা ধরে তিনটি গাড়ি আসছিল। ওই সময় বোরো থানার পুলিশ গাড়িগুলিকে বোরোর বিডিও অফিসের কাছে নাকা পয়েন্টে থামিয়ে গাড়িগুলির চালকদের কাছে বৈধ নথি দেখতে চায়। কিন্তু চালকদের অসংলগ্ন কথাতে পুলিশ তাদের আটক করে জেরা শুরু করে। তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, ওই বিপুল পরিমাণ আলু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই পুলিশ তিনটি গাড়ির চালক ও খালাসি সহ মোট সাত জনকে বেআইনীভাবে ঝাড়খণ্ড রাজ্যে আলু নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। আজ ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হবে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930