"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা ধসের জেরে ইতিমধ্যে প্রাণ হারালেন ৭ জন ও নিখোঁজ বহু

Share

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ মণিপুরের ননে জেলার টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ভয়াবহ ধস নেমে এখনো অবধি মৃত্যু হয়েছে ৭ জনের। আর নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৪৫ জন।

এই ঘটনার পর পরই জোরকদমে উদ্ধারকাজও শুরু করা হয়েছে। সেনা ও রেল কর্তৃপক্ষের সাথে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও হাত মিলিয়ে উদ্ধারকার্য শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।


আহতদের ননে সেনা মেডিক্যাল ইউনিটে ভর্তি করে চিকিৎসা চলছে। খারাপ আবহাওয়া ও নতুন করে ধসের কারণে মাঝের মধ্যে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। জানা গিয়েছে, এই ঘটনায় এক জন শিশু সহ স্থানীয় গ্রামবাসীরা নিখোঁজ হয়েছেন। এর পাশাপাশি ছয় থেকে সাত জন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীরও খোঁজ পাওয়া যাচ্ছে না।


তবে এখনো অবধি ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের ধস পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সাথে কথা বলেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31