"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত হলেন ৬ জন

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার পানিহাটির স্বদেশী মোড়ে বিটি রোডের উপর রোগীকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে লরির সাথে সংঘর্ষে আগুন ধরে গেল একটি অ্যাম্বুলেন্সে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। 

স্থানীয় সূত্রে খবর, কামারহাটি পুরসভার অ্যাম্বুলেন্সটি আড়িয়াদহ থেকে এক জন রোগীকে নিয়ে বিটি রোড ধরে ব্যারাকপুরের একটি হাসপাতালে যাচ্ছিল। কিন্তু আচমকা পানিহাটি স্বদেশী মোড়ের কাছে একটি লরির সাথে সংঘর্ষ হতেই লরি ও অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ওই দুর্ঘটনায় ছয় জন আহতদের খড়দহ বলরাম হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে দুই জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরী হয়। খড়দহ থানার পুলিশবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি লরি ও অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করেছেন।  



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31