"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতালে ঢুকে গুলি চালানোর জেরে বন্দুকবাজ সহ প্রাণ হারালেন ৫ জন

Share

ব্যুরো নিউজঃ আমেরিকাঃ গতকাল আমেরিকার ওকলাহোমার তুলসায় সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাতালি বিল্ডিংয়ের দোতলায় হাসপাতালের ভিতরে ঢুকে এক বন্দুকবাজের গুলি চালানোর জেরে চার জন মারা গিয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই নাতালি বিল্ডিংয়ের দোতলায় মূলত ডাক্তারদের অফিস রয়েছে। আর একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। কিন্তু আচমকাই প্রায় ৪০ বছর বয়সী এক জন ব্যক্তি সেন্ট ফ্রান্সিস হাসপাতাল চত্বরের নাতালি বিল্ডিংয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।


পুলিশ ঘটনাটির খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে ওই বন্দুকবাজকে হত্যা করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলে চার জন মারা গিয়েছিলেন। আর অনেকেই গুরুতর আহত হয়েছেন। মৃত ও আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মীরাও রয়েছেন।


প্রসঙ্গত উল্লেখ্য যে, মে মাসের শুরুতেই বন্দুকবাজের হামলায় নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে ১০ জন মারা গিয়েছেন। আর গত সপ্তাহেই টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক নিহত হয়েছেন।


আবার এর মধ্যেই গতকাল পুনরায় তৃতীয়বার এক বন্দুকবাজের হামলায় চার জনের নিহত হওয়ার ঘটনায় সাধারণ নাগরিক অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু এই ধরণের ঘটনা বার বার ঘটছে কেন তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31