"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ পথ দুর্ঘটনায় নিমেষের মধ্যে শেষ হয়ে গেল ৫ টি তরতাজা প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ ভোরবেলা বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে ডাম্পারের সাথে টোটোর ভয়াবহ সংঘর্ষের জেরে টোটো চালক মইনউদ্দিন মিদ্যা সহ একই পরিবারের মোট চার জনের মৃত্যু হয়েছে। ওই চার জন হলো- গঙ্গা সাঁতরা, সীমা সাঁতরা, মামণি সাঁতরা ও সরস্বতী সাঁতরা।

জানা গিয়েছে যে, এদিন ৫ টা নাগাদ সিজেপাড়া এলাকার বাসিন্দা মইনউদ্দিনের টোটো করে পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামের বাসিন্দা ওই চার জন মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এমন সময় টোটোটি বর্ধমান সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে এসে ধাক্কা মারে।


আর মুহূর্তের মধ্যেই ওই টোটোচালক সহ পাঁচ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর পুলিশ খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে ঘাতক ডাম্পারটিকেও আটক করা হলেও ডাম্পারের চালক এবং খালাসি দু’জনেই পলাতক।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930