"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মৃত ৫ জুনিয়র ডাক্তার

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ ভোরবেলা উত্তরপ্রদেশের আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে স্করপিও এসইউভি ও ট্রাকের সংঘর্ষে ৫ জন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর ১ জন পড়ুয়া চিকিৎসক আহত হয়েছে। মৃতরা হলো নরদেব, অরুণ কুমার, অনিরুদ্ধ বর্মা, জয়বীর সিংহ ও সন্তোষকুমার মৌর্য। মৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের স্নাতকোত্তর পড়ুয়া ছিল।

সূত্রের খবর, অনিরুদ্ধ, জয়বীর, নরদেব, অরুণকুমার এবং সন্তোষকুমার গাড়ি করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের লেনে ঢুকে পড়ে। তখন উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। এই সংঘর্ষের জেরে গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। আর ঘটনাস্থলেই অনিরুদ্ধ, জয়বীর, নরদেব, অরুণকুমার ও সন্তোষকুমারের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।


প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সম্ভবত ভোরবেলার দিকে গাড়ির চালক কোনো ভাবে ঘুমিয়ে পরায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে সকলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930