"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই পৃথক পথ দুর্ঘটনায় আহত ৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় দুটি ভিন্ন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন মহিলা সহ আরো ৩ জন। বৃহস্পতিবার সকালে চোপড়ার তিন মাইলে ও দুপুর নাগাদ চোপড়ার খুনিয়া মোড়ে এই দুর্ঘটনাগুলি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়ার তিন মাইল থেকে হাঁসখালি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় শিলিগুড়িমুখী এক বোলেরো গাড়ি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারলে বাইক চালক এবং বাইক আরোহী বাইক নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান।


এরপর স্থানীয়রা আহত বাইক চালক ও বাইক আরোহীকে উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাইক চালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।


অপরদিকে এদিন দুপুরে খুনিয়া মোড়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা পথচারী। এলাকাবাসীদের সূত্রে জানা যায়, এদিন রাস্তা পারাপারের সময় ওই মহিলাকে দাসপাড়া মুখী একটি বাইক ধাক্কা মারলে বাইক চালক এবং মহিলা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসীরা ওই বাইক চালক সহ মহিলাকে উদ্ধার করে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বাইক চালককে সেখানে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হলেও মহিলার আঘাত গুরুতর হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।


এই দুটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা তৈরী হয়। পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই দুর্ঘটনায় পুলিশ একটি অভিযুক্ত ঘাতক গাড়িটিকে সোনাপুর চেকপোষ্টে আটক করেছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31