"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পর পর দু’টি গ্রামে ভালুকের হামলায় আহত হয়েছেন ৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল মধ্যপ্রদেশের বেতুল জেলার সিওনি এবং সিহর গ্রামে হঠাৎ করে একটি ভালুক ঢুকে হামলা শুরু করে। ওই ভালুকের হামলায় আহত হয়েছেন ৪ জন গ্রামবাসী। তাদের মধ্যে এক জন খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফুটতেই একটি ভালুক প্রথমে সিওনি গ্রামে ঢুকে পড়ে। এরপর ভালুকটিকে দেখার পর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় কয়েক জন মাঠে শৌচকর্ম করছিলেন আর তখনই ভালুকটি তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় কয়েক জন প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলেও দু’জন আহত হয়েছেন।


সিওনি গ্রামে হামলা চালানোর পর ভালুকটি পাশের সিহর গ্রামে প্রবেশ করে সেখানেও আরও দু’জনের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে আহতরা হলেন, অজয় আদাচি, জঙ্গল আদাচি, মুন্নি আদাচি ও তামবাজি বারাসকর। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে ভালুকের হামলার খবর পেয়ে বেতুল বন দপ্তর থেকে একটি দল ভালুকটিকে ধরার জন্য ওই দুই গ্রামে পৌঁছে যান। যাতে ভালুকটিকে আটক করে জঙ্গলে ফেরৎ পাঠানো যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930