"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো ৪ জন কৃষকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সাতসকালবেলা মালদার গাজোল থানার শ্যামনগরে একটি যাত্রীবোঝাই টোটোর পিছনে মালদাগামী একটি লরির বেপরোয়া ধাক্কা লাগতেই মৃত্যু হয়েছে প্রায় ৪ জনের। আর গুরুতর আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে।

জানা যায়, কয়েকজন কৃষক গাজোল কৃষি মান্ডিতে টোটোতে করে সব্জি বিক্রি করতে যাচ্ছিলেন। ওই সময় লরিটি দ্রুত গতিতে এসে টোটোটিকে পিছন থেকে ধাক্কা মারে। এর জেরে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর গাজোল হাসপাতালে নিয়ে গেলে আরো এক জন মারা যান। আর বাকি এক জনকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


গাজোল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক লরিটিকে আটক করেছেন। কিন্তু ওই দুর্ঘটনার পর থেকেই লরির চালক পালিয়ে যাওয়ায় পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930