"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দিল্লি পুলিশের হাতে আটক সিআইডির ৪ জন আধিকারিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ তদন্তে গিয়ে দিল্লি পুলিশের হাতে পশ্চিমবঙ্গের সিআইডির চার জন আধিকারিক আটক হয়েছেন। তাদের মধ্যে এক জন ইনস্পেক্টর, দু’জন এসআই ও এক জন এএসআই রয়েছেন। সিইআইডির এই চার জন তদন্তকারীকে সাউথ ক্যাম্পাস থানায় আটক করা হয়েছে।

সিআইডি ঝাড়খণ্ডের তিন জন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে। সেই তদন্ত করতে গিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক জন ব্যবসায়ীর খোঁজ পান। আর এদিন দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছায়।


সিআইডির তরফে দাবী করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে সার্চ ওয়ারেন্ট থাকায় সমস্ত প্রোটোকল মেনে সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এদিন তার বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ বাধা দেয়। এরপর সিআইডির ওই চার জন আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়।


উল্লেখ্য যে, হাওড়ার পাঁচলা এলাকায় বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় এই সিদ্ধার্থ অন্যতম অভিযুক্ত। তাই চার জন তদন্তকারী আধিকারিক তদন্তের স্বার্থেই সব রকম অনুমতি সহ ব্যবস্থা নিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন। তবে দিল্লি পুলিশ তদন্তে বাধা দিচ্ছে।


রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পশ্চিমবঙ্গ পুলিশের তিন জন শীর্ষ কর্তা সিআইডি ও দিল্লি পুলিশের মধ্যে এই জট কাটাতে দিল্লি যাচ্ছেন। প্রসঙ্গত, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত শনিবার বিকেলবেলা পুলিশ পাঁচলায় ছ’নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ের কাছে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি কালো গাড়িতে তল্লাশি চালান।

পুলিশ তল্লাশি চালিয়ে নমন দীক্ষিত, রাজেশ কাশ্যপ এবং ইরফান আনসারি নামক তিন জন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930