"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভূস্বর্গে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় প্রাণ হারান ৩৬ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইতিমধ্যে নিহত হন ৩৬ জন ও আহত হয়েছেন প্রায় ১৯ জন। যাদের মধ্যে কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় আহতদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই মর্মাহত। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ‘‘তিনি ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিংয়ের সাথে কথা বলেছেন। আহতদের জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হচ্ছে। বাকি আহতদের স্থানান্তরের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হবে। যেকোনো সাহায্যের জন্য আমি আছি, সব সময় যোগাযোগ রাখছি।’’


ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মৃতের নিকটাত্মীয়দের জন্য দুই লক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আর এক্স পোস্ট করে লেখেন, ‘‘জম্মু-কাশ্মীরের ডোডায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে, আমার তাদের পরিবারের প্রতি সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এক্সএ পোস্ট করে জানান, ‘‘জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমি তাদের এই বিরাট ক্ষতিতে গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্ধার তৎপরতায় উদ্ধারকার্য চলছে। আমার নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’


এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পোস্ট করে জানান, ‘‘জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930