"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো বাংলার ৩ শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লিতে রাজমিস্ত্রীর কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। মৃতরা হলো ৩১ বছর বয়সী মুর্শিদাবাদের ধুলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামের বাসিন্দা শুভঙ্কর রায়, ৩৩ বছর বয়সী ফরাক্কা থানার ইমামনগর গ্রামের বাসিন্দা ইসরাইল শেখ ও ৪৪ বছর বয়সী সামশেরগঞ্জের ধূলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকার বাসিন্দা গোকুল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্মীয়মাণ বহুতলের চতুর্থ তলে ছাদ ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ চলাকালীন ছাদে বিছানো লোহা বিদ্যুৎ এর খোলা তারের সংস্পর্শে আসতেই শুভঙ্কর, ইসরাইল এবং গোকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।


তারপর মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের পর আগামীকাল মুর্শিদাবাদে ফেরার সম্ভাবনা রয়েছে। এই খবর জেলায় পৌঁছাতেই সমগ্র এলাকা সহ শুভঙ্কর, ইসরাইল ও গোকুলের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031