"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হলো ৩ দর্শনার্থী

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ দশমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে গিয়ে জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের দু’নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৭ জন আহত হয়েছেন। মৃতরা হলো ৪০ বছর বয়সী ডোকসা রায়, ৪৫ বছর বয়সী সন্তোষ রায় ও ৬৭ বছর বয়সী সুনীল কুমার বিশ্বাস। এই ঘটনায় এলাকায় শোকের করাল ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, “জলপাইগুড়ির দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকান এবং মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের দিকে ছুটে যায়। এতে মুহূর্তেই চারপাশ লণ্ডভণ্ড হয়ে যায়। সকলে ছোটাছুটি শুরু করে। আর গাড়িটি সজোরে প্রথমে একটি মোটরসাইকেল ও দু’টি সাইকেলে ধাক্কা মারে। এরপর পরপর দু’টি দোকানের ভিতরে ঢুকে পড়ে। তখন দোকানে চায়ের আড্ডা চলছিল। আর ঠিক ওই সময়ই ভয়ঙ্কর শব্দে দোকানের কাঠামো ভেঙে পড়ে।”

ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর দু’জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায় তাদের ক্রেন ডেকে তাদের বের করতে হয়। তারপর রক্তাক্ত অবস্থায় মোট দশ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আর আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতদের মধ্যে একজন সিপিএম কর্মীও রয়েছেন। এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। উৎসবের সন্ধ্যে এমন ভয়াবহ মৃত্যুতে গোটা শহর একেবারে স্তব্ধ।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31