"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্য সড়কের উপর বাইক দুর্ঘটনায় জখম ৩ জন

Share

অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামকৃষ্ণপুর রাজ্য সড়কের উপর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন জন চাকুলিয়া থেকে একটি বাইকে করে বসে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পরে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে ঘটনাস্থলেই তিন বাইক আরোহী গুরুতর জখম হয়। আহত তিন জন চাকুলিয়া থানার বসতপুর এলাকার বাসিন্দা।


এই দুর্ঘটনার খবর পেয়ে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ আহতদের উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। 


https://www.youtube.com/watch?v=k83hrhNoUXI

পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি এই দুর্ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930