"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যৌনকর্মীকে খুনের জেরে গ্রেফতার ৩ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির জিবি রোডের যৌনপল্লীতে গুলি চালিয়ে যৌনকর্মীকে খুনের ঘটনায় গতকাল পুলিশের হাতে গ্রেফতার তিন জন যুবক। আর আহত হয়েছেন ১ জন মিডলম্যান।

পুলিশ সূত্রে খবর, ৭ ই মার্চ গুলি চলার ঘটনাটি ঘটেছিল। কমলা মার্কেট থানার পুলিশ গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩০ বছর বয়সী এক জন যৌনকর্মী ও ২৮ বছর বয়সী ইমরান নামে এক মিডলম্যানের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এই গুলি কাণ্ডে ইমরানের কাঁধে এবং ওই যৌনকর্মীর ঘাড়ের পিছনে গুলি লেগেছিল।


আহতদের লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যৌনকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের একাধিক দলকে এই ঘটনার তদন্ত করতে মোতায়েন করা হয়। দোষীদের ধরতেও বিশেষ দল গঠন করা হয়। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করে ও আশপাশের সিসি ক্যামেরা খতিয়ে অভিযুক্তদের শনাক্ত করা হয়।


অভিযুক্তরা দিল্লি থেকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। এরপর উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের অভিযানের ভিত্তিতে কাকা, হ্যাপি এবং অনিল নামে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাকা, হ্যাপি ও অনিল পাঞ্জাবের সাঙ্গরুর জেলে বন্দি ছিল। আর একটি মিষ্টির দোকানে ডাকাতি করার ছক করে। তার জন্য পিস্তলও জোগাড় করেছিল।


কিন্তু ঘটনার দিন মিষ্টির দোকানে যাওয়ার আগে জিবি রোডে যান। সেখানে পৌঁছে যৌনপল্লীর কয়েজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ইমরান এবং ওই যৌনকর্মী পুলিশের কাছে অভিযোগ করতে পারেন বা পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, এই ভয়ে অভিযুক্তরা ইমরান ও ওই যৌনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। আপাতত গোটা ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031