"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশের যৌথ অভিযানে নিঃশেষ ৩ খলিস্তানি জঙ্গি

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে ৩ জন খলিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতরা হলো ভিরেন্দ্র সিং, গুরবিন্দর সিং ও জসনপ্রীত সিং। এরা প্রত্যেকেই খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত। অর্থাৎ পাকিস্তানি মদতপুষ্ট সংগঠন খলিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য।

সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে পরপর পঞ্জাবের তিনটি থানায় আক্রমণ চালানো হয়। এমনকি একটি পুলিশ পোস্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর পুলিশ তদন্তে নামে। এরইমধ্যে খলিস্তানি জিন্দাবাদ ফোর্স এই আক্রমণের ঘটনার দায় স্বীকার করতেই পুলিশের সন্দেহ খলিস্তানি সংগঠনগুলির দিকে গিয়ে পড়ে। পুলিশী অনুসন্ধানে ভিরেন্দ্র, গুরবিন্দর এবং জসনপ্রীতের নাম প্রকাশ্যে আসে। পাশাপাশি উত্তরপ্রদেশের পিলিভিটে ডেরা করে আশ্রয় নিয়েছিল বলে জানা যায়।


এরপরই পঞ্জাব পুলিশ ও উত্তরপ্রদেশের পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ভিরেন্দ্র, গুরবিন্দর এবং জসনপ্রীতের জঙ্গিকে পাকড়াও করতে যৌথ অভিযানে নামে। গ্রেফতার করতে গেলে প্রথমেই জঙ্গিরা গুলি চালায়। পুলিশও প্রত্যাঘাত করে। তারপরই ভিরেন্দ্র, গুরবিন্দর ও জসনপ্রীতের মৃত্যু হয়। ভিরেন্দ্র, গুরবিন্দর এবং জসনপ্রীতের কাছ থেকে একে ৪৭ রাইফেল, দু’টি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031