"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা লেগে মৃত্যু হলো ২ জন কর্মীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ ভোরবেলা পশ্চিম মেদিনীপুরের ১৬ নম্বর জাতীয় সড়কের উপর নারায়ণগড় থানার একটি কারখানার কাছে পুলিশের একটি গাড়ির সঙ্গে একটি কন্টেনারবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ১ জন সিভিক ভলেন্টিয়ার ও ১ জন এনভিএফ কর্মীর। আর আহত হয়েছেন এক জন সাব-ইনস্পেক্টর সহ ৪ জন।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের উপর টহল দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া এই দুর্ঘটনায় পুলিশের গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। নারায়ণগড় থানার পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক ভাবে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মেদিনীপুর সদর হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।


পুলিশ জানিয়েছেন, ‘‘মৃতরা হলো সিভিক ভলেন্টিয়ারের নাম বিমানচন্দ্র করণ এবং এনভিএফ কর্মীর নাম দীপককুমার পাত্র। এছাড়া আহতরা হলেন এএসআই রাজেশ পাড়ুই, এসআই দেবীপ্রসাদ মণ্ডল, এনভিএফ কর্মী অমূল্য রাউৎ ও কনস্টেবল নিরঞ্জন গোরাঁইও।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31