"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নয়ানজুলিতে বাস উল্টে প্রাণ হারালেন ২ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার গাজল কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। কিন্তু গতকাল রাতেরবেলা সভাস্থলের কাছেই গাজল থানা এলাকায় বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আর আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী।

সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরের দিকে যাচ্ছিল। এরপর আচমকা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পাণ্ডুয়ার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোটো গাড়িতে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়।


তাতে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতেরবেলাই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম খবর পেয়ে মালদা পৌঁছে আহতদের হাসপাতালে দেখতে যান।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031