"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনায় আহত ২ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ডায়মন্ড হারবার রোডে আইআইএম জোকার সামনে এবার দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২ জন।

জানা গিয়েছে, একটি বালি-বোঝাই লরির সাথে উল্টো দিক থেকে আসা একটি খালি লরির সংঘর্ষের জেরে লরিচালক সন্তোষ যাদব ও খালাসি নান্টু শীল আহত হয়েছেন। এছাড়া দু’টি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এলাকাবাসীরাই আহত চালক এবং খালাসিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।


এই দুর্ঘটনার কিছু পরে কলকাতা পুলিশের একটি রেকার ভ্যান গিয়ে লরি দু’টিকে সরানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ওই এলাকায় দুর্ঘটনা প্রথম নয়। ডায়মন্ড হারবার রোডের ওই অংশের বেহাল অবস্থার কথা জানিয়ে একাধিক চিঠি দেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। আর দুর্ঘটনাও বন্ধ হয়নি।


পুলিশ সূত্রে যদিও জানা গিয়েছে, ওই অংশের রাস্তা অপেক্ষাকৃত সরু। সেই সাথে সেখান দিয়ে উভয় দিকে যান চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। রাস্তা চওড়া করার জন্য কলকাতা ট্র্যাফিক পুলিশ সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31