"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাতসকালে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ২ জনের

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আর এক জন অটোর আরোহী গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন একটি অটো সূর্যপুর হাট থেকে বারুইপুর যাত্রী নিয়ে আসছিল। তখন বারুইপুর গার্লস স্কুলের সামনে দিয়ে উল্টো দিকে একটি ট্রাক আসতেই অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরই গোটা এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। আর তখন সুযোগ বুঝে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেন।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে এক জন যাত্রী সহ অটোচালক গুরুতর আহত হওয়ায় তাদের মৃত্যু হয়। আপাতত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। পাশাপাশি পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930