"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলন্ত বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু হলো ২ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ গতকাল রাতেরবেলা দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ থেকে উত্তরপ্রদেশের হামিরপুরগামী একটি যাত্রীবোঝাই স্লিপার বাসে আগুন ধরে ঝলসে মৃত্যু হলো ২ জন যাত্রীর। আর অগ্নিদগ্ধ হয়েছেন আরো ১২ জন।

সূত্রের খবর, বাসটিতে শিশু সমেত প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দীপাবলি উপলক্ষে সকলেই উত্তরপ্রদেশের বাড়িতে ফিরছিলেন। কিন্তু আচমকা ঝাড়সার কাছে উড়ালপুলের উপর বাসটিতে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। ফলে যাত্রীরা আতঙ্কে বাসের জানলা দিয়ে লাফ মারেন। তবে বাসের ভিতরে শিশু সহ বেশ কয়েক জন আটকে পড়েছিলেন।


এরপর স্থানীয়রা আটকে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন। কিন্তু আগুন এতো বেড়ে গিয়েছিল যে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তারপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে দুই জন যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছিল।


এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানান, “আহত যাত্রীদের শরীরের ৩০-৫০ শতাংশ ঝলসে গিয়েছে।” আপাতত আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও বাস থেকে রান্নার গ্যাসের ছোটো সিলিন্ডার উদ্ধার হওয়ায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে ওই গ্যাস থেকেই আগুন লেগেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930