"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে শেষ হলো ২টি প্রাণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর আরামবাগের গোঘাটের হাজিপুর করপুকুর এলাকায় দ্রুত গতিতে পিকআপ ভ্যান নিয়ে মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ মৃত্যু হয়েছে। আর ১ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, “ওই দু’জন গোঘাটের কামারপুকুর থেকে মাছ আমদানি করতে মেদিনীপুরের ময়নার উদ্দেশ্যে পিকআপ ভ্যান নিয়ে রওনা হয়। আর যাওয়ার পথে পিকআপ ভ্যানটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অপরদিক থেকে আসা একটি বাইক আরোহীকে ধাক্কা মারে। পরে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারতেই গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।” এরপর স্থানীয়রা সকলে ছুটে এসে পিক আপ ভ্যানের আরেকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন।


অন্যদিকে, বাইক আরোহীকেও আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ খবর পেয়ে এই দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছেন। জানা যায়, মাছ আমদানি করতে যাওয়া পিকআপ ভ্যানটি কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দের।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930