"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হবু জামাইয়ের প্রেমিকাকে খুন করে পুলিশের হেফাজতে ২ অভিযুক্ত

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সোমবার দুপুরবেলা শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি পুরোনো আবাসন থেকে ১৮ বছর বয়সী অঞ্জলি কুমারী নামে এক তরুণীর দেহ উদ্ধার হয়।

তরুণীর সঙ্গী চিত্তরঞ্জন কুমার নামে এক যুবক এন্টালি থানার পুলিশের কাছে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বিহারে গিয়ে সীতামঢ়ী থেকে প্রেম রায় ও মুন্না রায় নামে দু’জনকে গ্রেফতার করেন।


পুলিশ সূত্রে জানা গেছে, প্রেম এবং মুন্না শিয়ালদহ কোলে মার্কেটে মোটবাহকের কাজ করেন। প্রেমের মেয়ের সাথে চিত্তরঞ্জনের দাদার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের প্রায় ছয় মাসের মধ্যে জামাই মারা যেতেই দুই পরিবার ঠিক করে, মেয়ের আবার চিত্তরঞ্জনের সাথে বিয়ে দেবে।


/

এদিকে অঞ্জলি নামে এক তরুণীর সাথে চিত্তরঞ্জনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে বাড়িতে সেই কথা বলতে না পারায় অঞ্জলির সাথে বাড়ি ছেড়ে কলকাতায় আসার পরিকল্পনা করেন। এরপর ট্রেনে করে শিয়ালদহ স্টেশনের কাছে ওই আবাসনে ওঠেন। এদিকে প্রেম সূত্র মারফত বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছান।


তারপর বচসা চলাকালীন প্রেম অঞ্জলির গলায় ব্লেড চালিয়ে দিয়ে প্রেম ও মুন্না ট্রেনে চেপেই বিহারে পালিয়ে যান। তদন্তকারীদের দাবী, “দ্রুত তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত।” গতকাল অভিযুক্তদের বিহার থেকে কলকাতায় এনে শিয়ালদহ আদালতে তোলা হলে ২ রা ডিসেম্বর অবধি বিচারক পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও চিত্তরঞ্জন অঞ্জলিকে হাসপাতালে নিয়ে যায়নি কেন সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930