রায়া দাসঃ কলকাতাঃ আজ তারাতলা থানা এলাকার হেলেন কেলার রোডে লরির ধাক্কা লেগে ষষ্ঠ শ্রেণীর ১ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম আনমোল ঝা। এই ঘটনাকে কেন্দ্র করে মাঝেরহাটে অগ্নিগর্ভ পরিস্থিতি। তারাতলা থানার পুলিশ খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, আনমোল টিউশন থেকে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরি ধাক্কা মারে। স্থানীয়রা ক্ষোভে ফেটে গাড়িটি ভাঙচুর করে। অন্যদিকে, পুলিশ বালকটির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









