নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গতকাল রাতে গুজরাটের আমেদাবাদের থালতেজের ম্যাগনেট কর্পোরেট পার্কের একটি আইটি ভবনে ভয়াবজ আগুন লাগে। চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই বহুতল। অগ্নিকাণ্ডের জেরে ভিতরে আটকে পড়েন বহু কর্মী। ঘটনার সময়ে কমপক্ষে ৪০ জন কর্মী ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বাঁচার আশায় বহুতল থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, প্রথমে দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় অনেকেই উপর থেকে নীচে লাফ দেন। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে ভবন থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ৯ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী জাইডাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads Hereআগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল পাঁচতলা ভবনের দ্বিতীয় তলে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরে থাকা সব আসবাবপত্রে আগুন ধরে যাওয়ায় চোখের পলকে গোটা চত্বর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল পৌঁছনোর আগেই অনেকে কোনও মতে নীচে নেমে আসেন। অনেকেই আবার বাঁচার কোনও উপায় না দেখে বহুতলের উপর থেকে নীচে লাফ দেন। তবে স্বস্তির খবর এই যে হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের দায়িত্বপ্রাপ্ত চিফ ফায়ার অফিসার জয়েশ খাডিয়া জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে ওই ভবনে আগুন লেগে থাকতে পারে। সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।









