নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ দশমীর সন্ধ্যায় মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো। মৃত্যু নিশ্চিত করতে দুই রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। ২৭ বছর। গোটা ঘটনায় অভিযোগের তৃণমূল কর্মীদের দিকে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে সমীরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ফলে ভয়ে বাড়ি থেকে বের হতো না। কিন্তু দশমীর দিন একা বাড়িতে ছিল। সেই সুযোগে এলাকার এক তৃণমূল কর্মী ও তার দলের লোকজন সহ প্রায় এগারো জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করেছে বলে অভিযোগ। মৃত সমীরের ভাই বিবেক ঘোষ জানিয়েছে, “অনেকদিন ধরেই দাদা বিজেপির কর্মী ছিল। তবে অভিযুক্তরা তৃণমূলের কর্মী বলে দাবী করেন। আবার সমীরের সঙ্গে এলাকার তৃণমূলকর্মীদের দীর্ঘদিনের বিবাদ ছিল। এর জেরেই এই হামলা চালানো হয়।”

পাল্টা এলাকার তৃণমূল কর্মীদের দাবী, “তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে।” এদিকে, পুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আর আহত অবস্থায় বেশ কয়েকজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই খুন কি কারণে তা এখনো স্পষ্ট ভাবে জানা না গেলেও পুলিশী তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









