"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মুঃ চেনাব ব্রিজ দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত, ঐতিহাসিক সন্ধিক্ষণের ছবি শেয়ার করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেলে এক ঐতিহাসিক মাইলফলক। কাটরা-বানিহাল রুটে ট্রেনের গতি বাড়ল। এই দিনটিকে ভারতীয় রেলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা-বানিহাল সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। সেটা বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে।

শুক্রবারই আজই এই বর্ধিত গতির সফল পরীক্ষা করা হয়। বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৬৪০১/২৬৪০৪) ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেড অঞ্জি সেতু অতিক্রম করে নতুন নজির তৈরি করেছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বানিহাল পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ এই সেকশনে গতি বাড়ানোর ফলে USBRL প্রকল্পে ট্রেন চলাচল আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।

এই গতি পরিবর্তনের ফলে বৈষ্ণোদেবী কাটরা এবং বানিহালের মধ্যে যাত্রার সময় আরও কমে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই অঞ্চলে আরও আরামদায়ক রেল পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। কাটরা-বানিহাল সেকশনটি পীর পঞ্জাল এবং নিম্ন হিমালয় পর্বতমালার দুর্গম অংশের মধ্য দিয়ে গিয়েছে। এই পথের মধ্যে রয়েছে গভীর উপত্যকা, খাড়া পাহাড়ের ঢাল, নদ-নদী। কর্মকর্তারা জানিয়েছেন, এই রেলপথ নির্মাণের জন্য দীর্ঘ টানেল, উঁচুতে অবস্থিত সেতু এবং অত্যাধুনিক রেল অবকাঠামোসহ উন্নত ইঞ্জিনিয়ারিং কৌশলের ব্যাপক ব্যবহারের প্রয়োজন হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031