"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মঙ্গলবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, যার প্রভাব থাকবে দুই বঙ্গে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফল করবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে কলিঙ্গপত্তনাম থেকে মছলিপত্তনামের মাঝে কাঁকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় একশো কিলোমিটার থাকতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ শে অক্টোবর থেকে বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশী থাকবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ত্রিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার এবং বুধবার হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারেও বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। অন্যদিকে বুধবার থেকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের সাথে হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31