"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফুটন্ত লোহা ছিটকে আহত ১৫ জন শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বিডি গোয়েল নামে একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় গলিত লোহায় ঝলসে গিয়ে আহত হলেন প্রায় ১৫ জন শ্রমিক। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কারখানা সূত্রে জানা গিয়েছে, গলিত লোহা ক্রেনের সাহায্যে কারখানার ভিতরে অন্যত্র সরানোর কাজ চলছিল। ওই সময় ক্রেন ছিঁড়ে দুর্ঘটনাবশত চুল্লির মধ্যে তরল অবস্থায় থাকা ফুটন্ত লোহা চারিদিকে ছিটকে পড়ায় চুল্লির অদূরে থাকা শ্রমিকদের গায়ে গিয়ে পড়ে। ফলে ১৫ জন শ্রমিক ঝলসে যান।


এরপর কারখানার কর্তৃপক্ষের তরফে দ্রুত আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। বিরোধী শ্রমিক সংগঠনগুলি এই ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে।


বাম শ্রমিক নেতা তথা সিপিএম এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী বলেন, ‘‘বাম আমলে কারখানার মালিকরা শ্রমিক সংগঠনগুলির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে শ্রমিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেন। এখন কারখানাগুলিতে শুধু তোলাবাজি চলে। আর তার সুযোগ নিয়ে মালিকপক্ষ শ্রমিক সুরক্ষা সহ শ্রমিকদের অন্যান্য দাবীদাওয়া অবহেলা করায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।’’


বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেছেন, ‘‘বড়জোড়ার কারখানাগুলিতে শাসকদলের নেতা-নেত্রীরা তোলাবাজি এবং লুটপাট চালাচ্ছেন। এতে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ সুরক্ষার সামান্য ব্যবস্থাটুকুও করছে না।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930