"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চিতার হানায় জখম ১৫ জন ছাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ লখনউঃ গতকাল মধ্যরাতে আচমকা লখনউ শহরের কল্যাণপুর এলাকায় ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হস্টেলে একটি চিতাবাঘ ঢুকে পড়ায় চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন। আপাতত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনার পর বন বিভাগকে খবর দেওয়া হয়। এরপর বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালেও আজ সকাল অবধি চিতাবাঘটিকে ধরা যায়নি। 


স্থানীয় সূত্রে এও জানা গেছে যে, রাতেরবেলা কোনো যানবাহনও এলাকায় ঢুকতে চায় না। আর যদিও বা ঢুকতে চায় তাহলে সেক্ষেত্রে ভাড়ার অংকটা অনেক গুণ বেড়ে যায়। এমনকি অনেক এলাকাবাসী চিতাবাঘটিকে বাড়ির আশেপাশে না ঘেঁষার জন্য দরজা বন্ধ করে উচ্চগ্রামে গান চালিয়ে রাখে।


উল্লেখ্য যে গত দু’দিন থেকে লখনউয়ের রাস্তায় চিতাবাঘটি ঘুরে বেড়চ্ছে। কল্যাণপুর, পাহাড়পুর ও আদিলনগর এলাকায় চিতাবাঘটিকে বারবার বার দেখা গিয়েছে। সব রকম চেষ্টা করা সত্ত্বেও চিতাবাঘটিকে ধরা সম্ভব হয়নি। ফলে এলাকার বাসিন্দারা বাধ্য হয়েই ঘরবন্দি হয়ে রয়েছেন। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930