"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল রাতেরবেলা মধ্যপ্রদেশের রেওয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো প্রায় ১৪ জনের। আর আহত হয়েছেন ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, হায়দ্রাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। কিন্তু উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে বাসটি একটি মালবাহী ট্রলিকে ধাক্কা মারতেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন।


তবে এই উদ্ধার কাজ করার সময় গ্রামবাসীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর বাকিরা স্থানীয় তৌন্থর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728