"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম ১২ জন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা হাওড়া ব্রিজে দু’টি বাস নিয়ন্ত্রণ হারানোর ফলে মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছেন দু’টি বাসের চালক ও যাত্রী সহ মোট ১২ জন।

এদিন হাওড়া ব্রিজের উপর হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আর অফিস টাইম হওয়ায় দু’টি বাসেই অনেক যাত্রী ছিলেন। ফলে মুখোমুখি সংঘর্ষের জেরে দু’টি বাস মিলিয়ে মোট বারো জন যাত্রী আহত হয়েছেন।


এর পাশাপাশি দু’টি বাসের চালকরাও আহত হয়েছেন। আহতদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে দু’টি বাসেরই চালকের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে দু’টি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়।


এই দুর্ঘটনায় শিয়ালদহ থেকে হাওড়াগামী বাসের চালক কেবিনে বেশ কিছুক্ষণ আটকে পড়েন। পরে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িকে সরানো হয়। এছাড়া অফিস টাইমে দুর্ঘটনার কারণে হাওড়া ব্রিজের উপর যানজটও ছিল। যদিও বেশ কিছুক্ষণ পরে পুলিশী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031