"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

খাবার বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল পাকিস্তানের করাচীর সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট এলাকায় বিনামূল্যে রেশন দেওয়ার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১১ জনের। আর আহত হয়েছেন আরো বেশ কয়েক জন। মৃতদের মধ্যে তিন জন শিশু ও আট জন মহিলা আছেন।

সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে গত সপ্তাহেই পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে ময়দা বিতরণের সময় চার জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। উল্লেখ্য যে, বর্তমানে পাকিস্তান আর্থিক সঙ্কটে ধুঁকছে। সাধারণ মানুষ নিত্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন। 


সম্প্রতি কয়েক হাজার ময়দার বস্তা ট্রাক থেকে লুটও হয়েছিল। সরকারী পরিসংখ্যান অনুযায়ী, অতি সম্প্রতি পাকিস্তানে পেঁয়াজের দাম ২২৮.২৮ শতাংশ, সিগারেটের দাম ১৬৫.৮৮ শতাংশ, ডিজেলের দাম ১০২.৮৯ শতাংশ ও কলার দাম ৮৯.১৭ শতাংশ বেড়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম চড়া হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম সঙ্কটময় পরিস্থিতির মধ্যে রয়েছেন। 



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031