"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ জন

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতে বসিরহাটের মাটিয়া থানার অন্তর্ভুক্ত চৈতা এলাকায় অটোর সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হতেই নিমেষে অটো থেকে যাত্রীরা ছিটকে পড়েন। এর জেরে প্রায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার রাতে দ্রুতগতিতে যাচ্ছিল অটো। নির্দিষ্ট যাত্রীর তুলনায় অনেক বেশি যাত্রী ছিল অটোয়। পিছনের রড ধরে ঝুলছিলেন অনেকে। এদিকে, উল্টোদিক থেকে সেই সময়ই আসছিল মিনি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও অটোর।


সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উল্টোদিক থেকে মিনি ট্রাক আসতে দেখেই জোরে ব্রেক কষে অটোটি। তারফলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এদিকে, রাস্তার ধারে পড়েছিল ইট-পাথরের স্তূপ। তাতেই ধাক্কা লেগে অটোটি মিনি ট্রাকের দিকে ঝুঁকে যায় এবং ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন অটোর যাত্রীরা। আহতরা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31