"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগুনের লেলিহান শিখার গ্রাসে মৃত্যু হলো কারখানার ১ জন কর্মীর

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় আচমকা একটি তেলের কারখানায় আগুন লাগার ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনার পর কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন আয়ত্তে না আনতে পারায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। আর দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয়রাও এই কাজে হাত লাগান। এরপর কারখানার ভেতর থেকে আটকে থাকা বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়।

এদের মধ্যে এক জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আবার এক জনকে আগুনের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক জন কর্মী ঝলসেও গিয়েছেন। তবে আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জন কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। আর কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কিন্তু আগুন লেগেছে কিভাবে বা ঠিক কত জন আহত হয়েছেন, তা এখনো অবধি জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, রাসায়নিক সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। পথচলতি মানুষেরা অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পান।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031