"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য ফুটপাতের উপরই এক ব্যক্তির হাতে ধর্ষিতা হলো ১ জন মহিলা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকায় রাস্তার ধারের ফুটপাথে প্রকাশ্যে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক জন যুবকের বিরুদ্ধে। আর ওই সময় একদল জনতা পাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখে আর ভিডিয়ো তোলে। কিন্তু কেউ বাঁচাতেও এগিয়ে আসেননি।

সূত্রের খবর অনুযায়ী, ওই মহিলা কাগজকুড়ানির কাজ করতেন। আর অভিযুক্ত যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে প্রকাশ্যে ধর্ষণ করে। এরপর ধর্ষণ শেষে হুমকি দিয়ে পালিয়ে যায়। তবে পথচলতি মানুষ বিষয়টি দেখলেও কেউ প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসেননি। বরঞ্চ ফোনে ভিডিয়ো তোলেন। আর কোনো এক জন ব্যক্তি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভিডিয়োটি ভাইরাল হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে। আর তার বয়ান রেকর্ড করে। পাশাপাশি ওই ভিডিয়োর ভিত্তিতে এই ঘটনায় অভিযুক্ত লোকেশকে গ্রেফতার করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930