"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফাঁকা বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার ১ মহিলা

Share

রায়া দাসঃ কলকাতাঃ আজ কলকাতার ১২ নম্বর ক্রিক লেনের একটি বাড়িতে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ জন মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ তৈরী হয়েছে। মৃতের নাম সাথী বন্দ্যোপাধ্যায়। বয়স ৫২ বছর।

জানা গিয়েছে, ওই সময় সাথী দেবী ঘরে একাই ছিলেন। আচমকা ঘরের দরজা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা মুচিপাড়া থানার পুলিশ ও দমকল বিভাগের কাছে খবর দেন। এরপর পুলিশের পাশাপাশি দমকল কর্মীরা খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর অগ্নিদগ্ধ অবস্থায় সাথী দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


এরপরই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই মহিলা সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তাই গ্যাস সিলিন্ডার খুলেই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। এদিকে পুলিশ এই মৃত্যুর নেপথ্যে কি কারণ রয়েছে তা জানতে যথাযথ তদন্ত শুরু করে দিয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728