"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঘরের মধ্যে আগুন লেগে অগ্নিদগ্ধ ১ মহিলা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ গিরিশ পার্ক থানার অদূরে একটি বসতবাড়িতে আচমকা আগুন লেগে এক জন মহিলা অগ্নিদগ্ধ হন। ওই মহিলার নাম রুক্মিণী যাদব। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর চারদিক কালো ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকা বাড়ির ভিতর একটি জোরালো শব্দ হতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। আর এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ার কারণে আগুনও আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। শেষে দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


পাশাপাশি, দমকল আধিকারিকরা রুক্মিণী দেবীকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আগুন লাগলো কিভাবে সেই বিষয় স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930