"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রিল বানাতে গিয়ে বন্ধুর হাতে গুলিবিদ্ধ ১ কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাড়ির ছাদ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র শামিউল ইসলামের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সাফি আলি ও শামিউল ইসলাম নামে দুই বন্ধু দেশী সেভেন এমএম পিস্তল দিয়ে রিল বানাচ্ছিল। আচমকা সাফির হাতে থাকা ওই পিস্তলের গুলি শামিউলের মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। আর পাশেই সেভেন এমএম পিস্তলটি পড়ে ছিল। এই ঘটনার পর শামিউলের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাফির ফোনটিকে বাজেয়াপ্ত করে।


পুলিশ ওই ফোন থেকেই দুই বন্ধুর রিলস বানানোর বিষয়টি জানতে পেরে সাফিকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সেভেন এমএম পিস্তল ছাড়াও রক্তের দাগ লেগে থাকা কালো-নীল রঙের একটি কম্বল সহ গোলাপী রঙের একটি বিছানার চাদর উদ্ধার করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930