"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ১ জন কিশোরীর

Share

রায়া দাসঃ কলকাতাঃ টিউশন সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বছর তেরোর এক কিশোরীর। মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানার মডেল টাউন এলাকায় ইএম বাইপাসের উপর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম প্রিয়া প্রামাণিক। তার বাড়ি স্থানীয় চড়কতলা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, রোজকার মতোই সন্ধ্যাবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে টিউশন পড়তে গিয়েছিল ওই কিশোরী। টিউশন শেষে রাত ১০টার পর বাড়ি ফিরছিল সে। সেই সময় সঙ্গে ছিলেন কিশোরীর মা-ও। ওই এলাকায় একটি সিগন্যালে রাস্তা পেরোনোর সময় দুর্ঘটনা ঘটে। সাইকেলটি হাতে নিয়ে সিগন্যাল দেখেই সঠিক ভাবে রাস্তা পেরোচ্ছিল ওই কিশোরী। রাস্তার অপর প্রান্তে প্রায় পৌঁছেও গিয়েছিল। কিছুটা দূরে ছিলেন কিশোরীর মা। সেই সময়েই বারুইপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক।


অভিযোগ, অন্য একটি ট্রাকের সঙ্গে রেষারেষি করে সিগন্যাল ভেঙে ওই মোড় পেরোতে গিয়েই কিশোরীকে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষে যায় কিশোরী। এরপর স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। বুধবার সকালে সেখানেই কিশোরীর মৃত্যু হয় বলে জানায় পুলিশ। এলাকার লোকজন জানান, ঘটনার পর গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে ট্রাকটি। তবে স্থানীয় মানুষের তৎপরতায় পাটুলির কাছে ট্রাকটি ধরা পড়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে। গ্রেফতার করা হয় ট্রাকের চালককে।


পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাদের অভিযোগ, ‘‘সম্প্রতি এলাকায় সিগন্যালিং ব্যবস্থা চালু হলেও বহু ক্ষেত্রে সিগন্যাল মানছে না বহু গাড়ি। ফলে দুর্ঘটনা বাড়ছে। সিগন্যালিং ব্যবস্থায় কোনও নজরদারি নেই।’’ নরেন্দ্রপুর ট্র্যাফিক গার্ডের ওসি ফারুক রহমান বলেন, ‘‘নজরদারি না চালানোর অভিযোগ ঠিক নয়। সিগনালে নিয়মিত নজরদারি চালানো হয়। দুর্ঘটনার পরিমাণ অনেক কমেছে। এই ঘটনার আগে গত তিন মাসে সে ভাবে কোনো দুর্ঘটনাই ঘটেনি।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930