"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় ১ কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার ধানতলা থানার কুলগাছি-দরাপপুরে পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ জন কিশোরের। মৃতের নাম আকাশ রায়। বয়স ১৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধানতলা থানার কুলগাছিতে পর পর গোরু চুরির ঘটনা ঘটছিল। এলাকাবাসীদের দাবী অনুযায়ী পাশের গ্রামের এক জন এই ঘটনার সাথে যুক্ত ছিল। তাই তাকে সালিশিতে ডাকা হলে অভিযুক্ত স্বীকার করেন যে, ‘‘তার ছেলে গোরু চুরি চক্রের সাথে যুক্ত।’’এরপর ধানতলা থানার পুলিশ খবর পেয়ে ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে গেলে এলাকাবাসীদের রোষের মুখে পড়েন। পুলিশের সাথে রীতিমতো বিক্ষোভ শুরু হয়। 


এলাকাবাসীরা দাবী তোলেন, ‘‘গোরু চুরি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করতে হবে। আর চুরি যাওয়া গোরু ফেরতের ব্যবস্থা করতে হবে।’’ কিন্তু এর মধ্যে আচমকা পুলিশ গাড়ির সামনে থাকা তিন জন বিক্ষোভকারীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে আকাশের মৃত্যু হয়েছে। এরপর বাকি দুই জন এলাকাবাসীকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রানাঘাট পুলিশ সুপার কে কান্নান জানান, ‘‘সমস্ত ঘটনার তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930