"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ছুটি কাটাতে বাড়ি এসে জঙ্গিদের গুলিতে নিহত ১ সাব ইনস্পেক্টর

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ দিন কয়েকের ছুটি নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর ফারুক আহমেদ মির গ্রামের বাড়ি সাম্বোরাতে গিয়েছিলেন। কিন্তু গতকাল রাতেরবেলা ফারুকের গুলিবিদ্ধ দেহ বাড়ির পাশের চাষের জমি থেকে উদ্ধার হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশ পুলওয়ামা জেলার পম্পোরের এই ঘটনাকে জঙ্গি হামলা বলে জানিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই দিন বিকেলবেলা বাড়ির অদূরে চাষের জমিতে কাজ করার সময় তাকে কয়েক জন জঙ্গি গুলি করে খুন করে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ (আইআরপি) ব্যাটেলিয়নের সাব ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি জঙ্গিরা কাশ্মীরের বেশ কয়েক জন পুলিশ ও সেনাকর্মীকে খুন করেছে।


উপত্যকার যুবকদের পুলিশ এবং সেনাকর্মীতে যোগদানের প্রবণতা আটকানোই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, মে মাসে শ্রীনগরের আলি জান রোড এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারকে গুলি করে খুন করা হয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728