"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্য রাস্তায় মায়ের সামনেই মেয়েকে কোপালো ১ জন পড়ুয়া

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আর জি কর কাণ্ডের আবহের মধ্যেই রাজ্যে একের পর এক নাবালিকার উপর হেনস্থার ঘটনা প্রকাশ্যে এসেছে। আজ উত্তর চব্বিশ পরগণার বরানগরের প্রফুল্ল নগরে ১৩ বছর বয়সী এক জন নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো একাদশ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় পথচলতি রীতিমতো বাকরুদ্ধ।

স্থানীয় সূত্রের খবর, নাবালিকা মায়ের সাথে ফেরার সময় ওই ছাত্র প্রকাশ্য রাস্তাতেই দা দিয়ে তার ঘাড়ে, গলায় ও মাথায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এমনকি নাবালিকার মায়ের উপরও হামলা চালায়। পাশাপাশি যারা বাঁচাতে এসেছিল তাদের সকলের উপরই আক্রমণ চালানো হয়। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে বেধড়ক মারধর শুরু করে। ততক্ষণে নাবালিকা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েছে। তারপর বাসিন্দারাই তাকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।


এই ঘটনার পিছনে সঠিক কারণ জানা না গেলেও এলাকার অনেকে জানান, “ওই ছাত্রের নাবালিকাকে ভালো লাগতো। কিন্তু নাবালিকা না বলাতেই রাগবশত এই কাণ্ড ঘটিয়েছে।” আবার অনেকেই বলেন, “পুরোনো শত্রুতা ছিল।” তবে ইতিমধ্যেই পুলিশ ছেলেটিকে আটক করেছে। পাশাপাশি সকলেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবী তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একইসাথে রাস্তা অবরোধ করে রেখেছিলেন। যদিও হপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930