"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া সমেত উল্টে গেল ১ টি স্কুল বাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া সহ একটি স্কুল বাস রাস্তার ধারে উল্টে গিয়ে চরম বিপত্তি ঘটলো। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েক জন পড়ুয়া আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয় ছুটির পরই বাসটি পড়ুয়াদের নিয়ে বাড়ির দিকে ফিরছিল। দুর্ঘটনার সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিল। যার মধ্যে পনেরো জন পড়ুয়া আহত হয়েছে। এর মধ্যে কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে। আর আহতদের মধ্যে আট জন গুরুতর আহত হয়েছে।


এই দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা তড়িঘড়ি এসে উদ্ধারকার্যে হাত লাগাতে থাকেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এরপর আহতদের তৎক্ষণাৎ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইতিমধ্যে পুলিশ ওই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা যথাযথ ভাবে খতিয়ে দেখার পাশাপাশি বাসের চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31