"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভবানীপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরো ১ জন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভবানীপুরে রূপচাঁদ মুখার্জি লেনের সুরেশ ওয়াধাওয়ার নামে এক জন ব্যবসায়ীর বাড়িতে সিবিআই অফিসার সেজে হানা দিয়ে নগদ প্রায় ৩৫ লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার গহনা লুটপাটের ঘটনায় গতকাল লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার দেবব্রত কর্মকার নামে এক পুলিশ কনস্টেবল। দুষ্কৃতীরা তিনটি গাড়িতে করে এসেছিল।

বাড়ি উত্তর চব্বিশ পরগণার বাসুদেবপুরে। দেবব্রত কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল প্রোটেকশন গ্রুপে কর্মরত। এই ঘটনায় প্রথমে ভবানীপুর থানা তদন্ত শুরু করলেও পরে তা লালবাজারের ডাকাতি দমন শাখার হাতে যায়। পুলিশ ডাকাতির মূল পান্ডা রাকেশের অ্যাকাউন্টে থাকা প্রায় ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন।


গতকাল তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৭ ই ফেব্রুয়ারী অবধি পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ডাকাতির ঘটনায় ইতিমধ্যে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় আর কারা জড়িত তদন্তকারীরা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930