"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতালের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো ১ জন রোগীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ রবিবার রাতেরবেলা পূর্ব বর্ধমানের পাওয়ার হাউস পাড়ায় বেসরকারী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এক জন রোগীর।

প্রসঙ্গত, দিন চারেক আগে ওই যুবক একটি বাইক দুর্ঘটনায় কাঁধে চোট পেয়ে বর্ধমান শহরের পাওয়ার হাউস পাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃতের নাম বংশ হাজরা। বয়স ৩৫ বছর। বাড়ি মন্তেশ্বরের কামরাগ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।


হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, ‘‘আচমকা বংশ বারান্দা থেকে আচমকা ঝাঁপ দেয়। এরপর সাথে সাথে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করানো হলে ওই যুবক মারা যায়।’’ কিন্তু পরিবারের তরফ থেকে দাবী করা হয় যে, ‘‘ঘটনার দিন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রপচারের পর পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছে। তাহলে ওই অবস্থায় বংশ ঝাঁপ দেবে কিভাবে তা নিয়ে প্রশ্নও উঠেছে।’’


বংশর পরিবারের তরফে বর্ধমান থানার পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করা হলে গতকাল পুলিশ মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930