"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতালের কার্নিশে উঠে আত্মহত্যার চেষ্টা ১ রোগীর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা আচমকা কলকাতার মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের কার্নিশে এক জন রোগী উঠে পড়লেন। যা দেখতে পেতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, ওই রোগী হাসপাতালের আট তলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন। যা দেখা মাত্রই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের কাজে নেমে পড়েন। এছাড়া উদ্ধারকার্যের জন্য হাইড্রলিক ল্যাডারও আনা হয়েছে।


দমকলকর্মীরা খাবার দিয়ে বোঝানোরও চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তারপর দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ ওই রোগীর এক আত্মীয়কে হাসপাতালে আনা হলে সে হাসপাতালের জানলা দিয়ে রোগীকে বোঝাতে গেলে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এরপরই একটা সময় কার্নিশ থেকে ঝুলতে ঝুলতে হাত ফস্কে পড়ে যান।


এদিকে এই কাণ্ড দেখতে মল্লিকবাজার মোড়ে প্রচুর মানুষ জমায়েতও হয়েছিলেন। যার জেরে ওই এলাকায় যানজট তৈরী হয়। এই ঘটনায় হাসপাতাল কর্মীদের দাবী যে, “স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন। এই বিষয়ে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি।”


 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031